News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:27 PM
 174           
 0
 11 Mar 22, 11:27 PM

২৬মার্চ থেকে ঢাকা- টরন্টো বিমানের ফ্লাইট চালু হচ্ছে॥ প্রতিমন্ত্রী

২৬মার্চ থেকে ঢাকা- টরন্টো বিমানের ফ্লাইট চালু হচ্ছে॥ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহবুব আলী বলেন, আমরা ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন