News71.com
 Bangladesh
 12 Mar 22, 07:09 PM
 179           
 0
 12 Mar 22, 07:09 PM

বাংলাদেশের উপর থেকে কালো মেঘ কেটে গেছে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের উপর থেকে কালো মেঘ কেটে গেছে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ ১৩ বছর আমরা পূর্ণ করেছি। এক টানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে।’ দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কালো অধ্যায় ৭৫ এর পর ছিল, এই কালোমেঘ কেটে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোট এবং সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। ক্ষমতাটা আমার কাছে কোনো ভোগের বস্তু নয়, ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন সেটা পূর্ণ করা। পরপর তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন