News71.com
 Bangladesh
 12 Mar 22, 08:06 PM
 166           
 0
 12 Mar 22, 08:06 PM

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক॥

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক॥

নিউজ ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেছেন। শনিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তুরস্কের আনাতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেন ড. মোমেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরব আমিরাত সফরে ছিলেন। সেখান থেকে তুরস্কে সফরে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন