News71.com
 Bangladesh
 12 Mar 22, 08:06 PM
 206           
 0
 12 Mar 22, 08:06 PM

সুন্দরবনে অবৈধ প্রবেশ দায়ে ১১ জেলে আটক॥

সুন্দরবনে অবৈধ প্রবেশ দায়ে ১১ জেলে আটক॥

নিউজ ডেস্কঃ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অপরাধে ১১ জেলেকে আটক করেছে বনবিভাগ। আটককদের কাছ থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন ভাঙ্গাখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লা (৩২)। এদের সবার বাড়ি খুলানার কয়রা উপজেলায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, কিছু জেলে বনবিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে ফাইস্যার পোনা শিকারের জন্য প্রবেশ করেছিল। সকালে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করে। তিনি বলেন, জেলেদের ট্রলারে এ সময় কোনো মাছ না পাওয়া গেলেও মাছ ধরার জাল পাওয়া যায়। বন আইনে মামলা দায়ের পূর্বক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন