
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় ৩ জন খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহত ফারুক হোসেনের বাবা মো. আলম বাদী হয়ে ১০জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩ জনকে আসামি করে রোববার (১৩ মার্চ) রাতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার দক্ষিণগাও চরপাড়া এলাকার আলম হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (১৮), একই এলাকার বাসিন্দা আলমের ছেলে নাঈম হোসেন (১৬) ও একই এলাকার হিরণ মিয়ার ছেলে রবিন (১৬)। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছে। শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের চরআলী নগরের পাশ্বর্বর্তী নরসিংদীর মনোহরদী এলাকার মারিয়া নামের এক গৃহবধূর ফেসবুক স্টোরি ছবিতে নাঈম ‘হা হা রিঅ্যাক্ট’ সম্বলিত প্রতীক সেন্ড করে।