News71.com
 Bangladesh
 14 Mar 22, 08:10 PM
 149           
 0
 14 Mar 22, 08:10 PM

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন॥  

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন॥   

নিউজ ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে আজ পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। চলমান নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১০ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিতে ইতিহাসও গড়েছে টাইগ্রেসরা। সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় ভোরে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করা টাইগ্রেসরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন