
নিউজ ডেস্কঃ এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লি. এর বিরুদ্ধে তদন্ত করে ২ মাসে ২ কোটি ৪০ লাখ টাকার গোপনকৃত বিক্রয় তথ্য উদঘাটন করেছে। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫৭ লাখ ৯২ হাজার টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে তারা। সোমবার (১৪ মার্চ) ভ্যাট গোয়েন্দা সূত্রে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক অথেলো চৌধুরীর নেতৃত্বে একটি দল ২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে তারা ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পায়।
তদন্তে দেখা যায়, রিজেন্সি হোটেলে ২০১৮ সালের ডিসেম্বর মাসে মোট বিক্রির পরিমাণ ছিল ৫ কোটি ৬ লাখ ৭০ হাজার ৭৯২ টাকা। কিন্তু এ সময় প্রতিষ্ঠানটি দাখিলপত্রে ৪ কোটি ৫৯ লাখ ২৬ লাখ ১৭৮ টাকা বিক্রয়মূল্য প্রদর্শন করেছে। ফলে ৪৭ লাখ ৪৪ হাজার ৬১৪ টাকা বিক্রয়তথ্য গোপন করা হয়। যাতে পরিহারকৃত মূসক হয় ৭ লাখ ১১ হাজার ৬৯২ টাকা। এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২% হারে সুদ ৫ লাখ ১২ হাজার ৪১৮ টাকা প্রযোজ্য।