
নিউজ ডেস্কঃ সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৪ মার্চ) গণভবনে এমইটি প্রেস কর্তৃক প্রকাশিত ইনোভেশন্স (টেকনোলজি, গর্ভন্যান্স অ্যান্ড গ্লোবালাইজেশন) শীর্ষক জার্নালের ‘ভলিউম ১২, ইস্যু ১/২’ গ্রহণের পর এর সম্পাদক ফিলিপ আর্সওয়াল্ড এবং ইকবাল জেড কাদিরের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশের মানুষ উন্নত-সমৃদ্ধ জীবন পাবে, সুখে-শান্তিতে বাস করবে। কিন্তু আরাধ্য কাজ শেষ করার আগেই তিনি ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। তাঁর সেই অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য, কোন কিছু বিনিময়ের আশা তিনি করেন না।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।