News71.com
 Bangladesh
 14 Mar 22, 08:11 PM
 173           
 0
 14 Mar 22, 08:11 PM

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট বার নির্বাচন॥

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট বার নির্বাচন॥

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ১৪ পদের বিপরীতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে মোট ভোটার ৮ হাজার ৬২৩ জন। ভোট নেওয়ার জন্য ৫১ বুথ প্রস্তুত করা হয়েছে। নির্বাচন পরিচালনায় সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি রয়েছে।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন