
নিউজ ডেস্কঃ স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধা আনুমানিক ৮ টার দিকে রামপাল উপজেলায় কাদিরখোলা গ্রামে সন্ত্রাসী জামু বাহিনীর আক্রমনে হেমায়েত মোল্লা(৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছে। প্রত্যেক দিনের মতো হেমায়েত মোল্লা কাজ করে বাড়িতে ফিরছিলো। কাদিরখোলা মোড়ে আসলে জামুর ভাইপো আবির, জামুর ভাগ্নে খুলনার বাগমারার সন্ত্রাসী লিঠু আনাম, এলাকায় অরাজকতা সৃষ্টিকারী আওরঙ্গজেব,পিটু সরদার,তুহিন,মনোজিত,খোকন,নুরালি,বাবলু হোসেন সহ১০,১৫ জন তার গতি রোধকরে বেধড়ক মারপিট করে রাস্তার উপরে ফেলে রাখে। তাকে চিকিৎসার জন্য কোথাও নিতে দেয়না পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক।এ ঘটনায় জামু সন্ত্রাসী বাহিনীর ১ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।তবে এ হামলাকান্ডর মুলহোতা আবির হাসান জামুর ভাইপো এখনো ধরাছোঁয়ার বাইবে।উক্ত সন্ত্রাসী বাহিনীর সবার নামে কোস্টগার্ড মার্ডার, ধর্ষণ,স্লৃতাহানি,চুরি,ডাকাতি,লুট সহ বিভিন্ন থানায় ১৫-১৬ টা করে মামলা রয়েছে।