News71.com
 Bangladesh
 15 Mar 22, 07:46 PM
 132           
 0
 15 Mar 22, 07:46 PM

খাদ্য উৎপাদনেও আন্তর্জাতিক সংস্থা থেকে বাঁধা এসেছে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

খাদ্য উৎপাদনেও আন্তর্জাতিক সংস্থা থেকে বাঁধা এসেছে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ ব্যাংকসহ খাদ্য উৎপাদন, খাদ্যে গবেষণা, বীজ উৎপাদনে এমনকি সরকারি বাস চলাচলেও আন্তর্জাতিক সংস্থা থেকে বাঁধা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক সময় যারা সরকারে ছিল আন্তর্জাতিক সংস্থা যাই পরামর্শ দিতো তাই মেনে নিতো বলেও তিনি জানান। সোমবার (১৪ মার্চ) রাতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মুল উদ্দীপক স্লোগান ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ এ্যাসোসিয়েশন ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর থেকে বাংলাদেশের কি অবস্থা ছিল। বিশ্ব যখন প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পিছিয়ে ছিল। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে।

বাংলাদেশ মানে অন্যের কাছে ভিক্ষা চেয়ে খাদ্য সংগ্রহ করা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি। বিশ্বের কাছে মাথা নিচু করে চলা। এরপর ২১ বছর পর আমরা সরকার গঠন করতে সুযোগ পেয়েছি। সরকারে আসার পরই আমাদের প্রচেষ্টা ছিল সেই হারানো গৌরব আবার ফিরে আনা। অর্থনৈতিকভাবে দেশ যাতে উন্নত হয় তার ব্যবস্থা নেওয়া। বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন তাতে স্পষ্ট লেখা আছে সরকারি খাতও থাকবে, কো-অপারেটিভ থাকবে, বেসরকারি খাতও থাকবে। কিন্তু জাতির পিতা হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা কি করেছে সে রকম কোনো তো করতে পারেনি। আমি সরকারে আসার পর থেকেই সব থেকে আগে যে কাজটা করেছি প্রতিটি ক্ষেত্রকে আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন