News71.com
 Bangladesh
 15 Mar 22, 07:46 PM
 142           
 0
 15 Mar 22, 07:46 PM

নতুন শহর পূর্বাচলে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন॥

নতুন শহর পূর্বাচলে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন॥

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতায় বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রাজউক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্প এলাকার ৩ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডে রাজউকের চেয়ারম্যানের (সচিব) পক্ষে বোর্ড সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জিঃ) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবঃ) উক্ত কাজের উদ্বোধন করেন। এ সময় রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) উজ্জ্বল মল্লিক, পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান, পূর্বাচল পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) পদ্ধতিতে গৃহীত ‘পূর্বাচল পানি সরবরাহ প্রকল্প' এর আওতায় সমগ্র পূর্বাচলে পানি সরবরাহের লক্ষ্যে ৩২০ কি.মি. রাস্তা বরাবর পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ, ১৫টি গভীর নলকূপ স্থাপন, একটি প্রশাসনিক ভবন ও একটি ওয়ার্কশপ নির্মাণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৫৯২.৩৯ কোটি ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে রাজউক ২৯৯.৮০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং অবশিষ্ট অর্থ প্রকল্পে নিয়োজিত প্রাইভেট পার্টনার ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেড বিনিয়োগ করবে। ৪টি ধাপে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ৫টি সেক্টরে (সেক্টর-১,২,৩,৪,৫) আগামী জুন/২০২২ এর মধ্যে পানি সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে আগামী ডিসেম্বর/২০২৪ এর মধ্যে সকল সেক্টরে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন