News71.com
 Bangladesh
 15 Mar 22, 07:52 PM
 141           
 0
 15 Mar 22, 07:52 PM

দিনভর নগরীতে যানজট॥ নাকাল নগরবাসী

দিনভর নগরীতে যানজট॥ নাকাল নগরবাসী

নিউজ ডেস্কঃ রাজধানীর সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে নগরীর সড়কগুলোতে। একদিকে তাপদাহ অন্যদিকে সড়কে যানবাহনের স্থিরতা। এতেই নাকাল হয়ে পড়েছে নগরবাসী। দিনের আলো কমার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বাড়তে শুরু করেছে। একারণে সড়কে স্থবিরতা বিরাজ করছে। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকেই সড়কে যানবাহনের চাপ রয়েছে। রোদের তাপ আর যানবাহনের প্রচণ্ড চাপ। এর মধ্যেও ট্রাফিক কার্যক্রম চলছে।

করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এতে সকাল থেকে নগরীর সড়কগুলো ব্যস্ত হয়ে উঠে। একই সঙ্গে অফিসগামীদের যাতায়াত। সব মিলিয়ে সড়কের পরিস্থিতি সকালে ছিল ভয়াবহ। তবে সকালের রেশ দুপুর গড়িয়ে গেলেও কাটেনি। দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীদের বাড়ি ফেরা। দিনের এসময়ও ছিল যানবাহনের প্রচণ্ড চাপ। দুপুর গড়িয়ে বিকেলও সড়কে যানজট দেখা গেছে। তবে অফিস ছুটির পর সড়কের অবস্থা আরও নাকাল হয়ে উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন