News71.com
 Bangladesh
 15 Mar 22, 08:00 PM
 161           
 0
 15 Mar 22, 08:00 PM

হোসেনি দালানে বোমা হামলা॥ দুজনের কারাদণ্ড, ছয়জন খালাস

হোসেনি দালানে বোমা হামলা॥ দুজনের কারাদণ্ড, ছয়জন খালাস

নিউজ ডেস্কঃ পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি কবির হোসেন ও আরমান ওরফে মনিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে কবিরকে সাত বছর কারাদণ্ড ও আরমানকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। আর বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, রুবেল ইসলাম ওরফে সজীব, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মন ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন