News71.com
 Bangladesh
 15 Mar 22, 11:04 PM
 172           
 0
 15 Mar 22, 11:04 PM

প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন॥  

প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন॥   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাঁর লেখা আত্মজীবনী ‘এক জীবন (প্রথম পর্ব) স্বাধীনতার সূর্যোদয়’ বইটি উপহার দিয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে গণভবনে ১৪ দলের সভা শেষে মেনন তার লেখা এ বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীকে বই উপহার দেওয়ার ছবি এ সময় মোবাইলে ধারণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি জননেতা হাসানুল হক ইনু।

গত বছরের জুনে রাশেদ খান মেননের আত্মজীবনীর প্রথম পর্ব ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। বইটিতে ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন