News71.com
 Bangladesh
 16 Mar 22, 09:03 PM
 170           
 0
 16 Mar 22, 09:03 PM

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পরই বুস্টার ডোজ নেওয়া যাবে॥ স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পরই বুস্টার ডোজ নেওয়া যাবে॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন