News71.com
 Bangladesh
 16 Mar 22, 09:03 PM
 185           
 0
 16 Mar 22, 09:03 PM

যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধে না।' বুধবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ‘গ্লোব জি ১২০টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কিন্তু যদি কখনও আমরা আক্রান্ত হই, আমাদের নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দক্ষতা অর্জন করতে হবে। বিমান বাহিনীর সদস্যদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময় প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধ শিক্ষা সব শিক্ষাই গ্রহণ করতে হবে। সেজন্য আমি সব সময় প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন