News71.com
 Bangladesh
 17 Mar 22, 11:00 AM
 158           
 0
 17 Mar 22, 11:00 AM

বঙ্গবন্ধু ছিলেন ত্রিকালদর্শী মহাপুরুষ॥ শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন ত্রিকালদর্শী মহাপুরুষ॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুকে ত্রিকালদর্শী পুরুষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিনি অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যৎ পড়তে পারতেন। তার ইতিহাসবোধ বাঙালি জাতীকে দিকনির্দেশনা দিয়েছে। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও অদম্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বাঙালির স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনার বাংলাদেশ গড়ার পথে তার দর্শনই বারবার পথ দেখায়। বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হয়েছে তার কিশোর জীবন থেকেই। তিনি সমগ্র বাঙালিকে নিয়েই ভাবতেন। তার এই ভাবনাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। তিনি সবসময় বাঙালির স্বাধীনতা এবং মুক্তির কথা একসঙ্গে বলেছেন, বারবার বলেছেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতার পর তিনি বাঙালির মুক্তির পথে এগিয়ে যাচ্ছিলেন। ৭৫ সালের ১৫ আগস্টের পর সেই মুক্তির পথ বাধাগ্রস্ত হয়। তবে তার দেখানো পথেই বাঙালি জাতি মুক্তির পথে এগিয়ে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন