News71.com
 Bangladesh
 17 Mar 22, 11:07 AM
 168           
 0
 17 Mar 22, 11:07 AM

শৈশব থেকেই বঙ্গবন্ধু ছিলেন নির্ভীক-পরোপকারী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শৈশব থেকেই বঙ্গবন্ধু ছিলেন নির্ভীক-পরোপকারী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ ছোট বেলা থেকে বিকশিত বঙ্গবন্ধুর মানবিক গুনাবলির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাল্যকাল থেকেই তিনি (বঙ্গবন্ধু) ছিলেন নির্ভীক, দয়ালু এবং পরোপকারী। (১৭ মার্চ) বৃহস্পতিবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় প্রখ্যাত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। জাতীয় শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’। প্রধানমন্ত্রী বলেন, ‘বাল্যকাল থেকেই তিনি (বঙ্গবন্ধু) ছিলেন নির্ভীক, দয়ালু এবং পরোপকারী। স্কুলে পড়ার সময়েই নেতৃত্বের গুণাবলি ফুটে ওঠে তার মধ্যে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল।’

‘প্রখর স্মৃতিশক্তির অধিকারী ও দূরদৃষ্টিসম্পন্ন এ বিশ্ববরেণ্য নেতার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেন।’ বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন