News71.com
 Bangladesh
 17 Mar 22, 11:11 AM
 167           
 0
 17 Mar 22, 11:11 AM

বরগুনার পাথরঘাটায় ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গরসহ ২ জন আটক॥

বরগুনার পাথরঘাটায় ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গরসহ ২ জন আটক॥

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ৪০০ কেজি হাঙ্গরসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার (১৬ মার্চ ) রাতে উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে এ অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে একটি মালবাহী গাড়ি তল্লাশী করে ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত দুজনকে প্রতিজনের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত হাঙ্গর মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ তথ্য নিশ্চিত করে পাথরঘাটার বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন। তিনি বলেন, দুই জনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত হাঙ্গর মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন