
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনায় তানভীর পেপার মিল ও শান ফেব্রিক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, আদমজী, সোনারগাঁও এবং হাজীগঞ্জের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরে বলতে পারবো।