News71.com
 Bangladesh
 18 Mar 22, 07:46 PM
 147           
 0
 18 Mar 22, 07:46 PM

১ কোটি পরিবারের কাছে পণ্য বিক্রয় করবে টিসিবি॥ বাণিজ্যমন্ত্রী

১ কোটি পরিবারের কাছে পণ্য বিক্রয় করবে টিসিবি॥ বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে ২০ মার্চ থেকে দুই দফায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৮ মার্চ) কাওরান বাজারের টিসিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে টিসিবি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি চলবে। আমরা টিসিবির যে পরিমাণ কর্মসূচি ছিল ডাবল করে চালাতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এটা এক কোটি করা হয়েছে। স্থানীয় প্রতিনিধি নিয়েই এই কার্যক্রম ঢাকা শহরে চলবে। ঢাকার বাইরে ৫৭ লাখসহ ৮৭ লাখ মানে প্রায় ৫ কোটি লোক প্রত্যক্ষ ভাবে এই সহায়তা পাবে। ঢাকা শহরে ১২ লাখ পরিবারকে এটা দেওয়া হবে। তবে পেঁয়াজ নিয়ে খুব একটা চিন্তা নেই। রমজানের পর যদি এটা চলমান রাখতে হয় তাও করা হবে। তিনি আরো বলেন, ৩০ লাখ পরিবার আগে থেকেই লিস্ট করা ৫৭ লাখ সেটা চেষ্টা করেছি প্রপারলি পৌঁছাতে পারবো। যা ভর্তুকি লাগবে তাই দেওয়া হবে। প্রপার কার্ড হোল্ডাররা এটা পাবে। আশা করছি দাম ধরে রাখতে হবে। এটা চলমান করবো সেই রকম নির্দেশনা নেই তবে ট্রাকে যেভাবে দেওয়া হচ্ছিল সেটা চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন