News71.com
 Bangladesh
 18 Mar 22, 07:51 PM
 145           
 0
 18 Mar 22, 07:51 PM

বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ॥ জবাব চায় এইচআরডব্লিউ

বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ॥ জবাব চায় এইচআরডব্লিউ

নিউজ ডেস্কঃ নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মনে করে বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে দেশটির সরকারের অর্থপূর্ণভাবে জবাব দেওয়া উচিত। বৃহস্পতিবার (১৭ মার্চ) এইচআরডব্লিউ এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‍্যাবকে বাদ দেওয়া উচিত। এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, গত ১৪ মার্চ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়তা-সহযোগিতার কারণে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়স্বজন ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন