News71.com
 Bangladesh
 19 Mar 22, 07:47 PM
 165           
 0
 19 Mar 22, 07:47 PM

বিচারপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥  

বিচারপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥   

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুম বিচারপতি সাহাবুদ্দীন আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (২০ মার্চ) রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুইবার রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। প্রথমে তিনি ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন