News71.com
 Bangladesh
 19 Mar 22, 07:53 PM
 156           
 0
 19 Mar 22, 07:53 PM

আধুনিক ও যুগোপযোগী হবে বরিশাল বিমানবন্দর॥  

আধুনিক ও যুগোপযোগী হবে বরিশাল বিমানবন্দর॥   

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী বিমানবন্দর। আমরা প্রকল্প নিচ্ছি, বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে অত্যাধুনিক। শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সবগুলো বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল বিমানবন্দরে বিষয়ে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। ওনার নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লে করণ কাজে খুব শিগগিরই হাত নিচ্ছি, যাতে বিমানের স্মুথ ল্যান্ডিং হয়। সাথে সাথে বড় বিমান যাতে নামতে পারে সেজন্য রানওয়েকে আরও সাড়ে ৭ শত ফুট বাড়ানোর প্রকল্প আমরা হাতে নেব। পাশাপাশি এখানে অত্যাধুনিক একটি নতুন টার্মিনাল করার কাজ খুব দ্রুত হাতে নেব।

সবমিলিয়ে বরিশাল বিমানবন্দর নিয়ে আমাদের একটি মেজর প্রজেক্ট রয়েছে। সাংবাদিকদের তথ্য দিতে বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপকের অসহযোগিতার চিত্র তুলে ধরে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তথ্য অধিকার আইন করেছেন। সুতরাং যে কোনো তথ্য, যে কোনো অফিস থেকে পাওয়ার অধিকার রয়েছে। এখানে (বরিশাল বিমানবন্দরে) যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সহযোগিতা করবেন। আপনারা যখন যে তথ্য চাইবেন, সেই তথ্য দেওয়া হবে। আর আমাদের নম্বরও আপনাদের কাছে দেওয়া থাকবে, রাত ২টা কিংবা ৩টা হলেও আমি এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদের তথ্য দিতে সদাপ্রস্তুত। সুতরায় এ বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন