News71.com
 Bangladesh
 20 Mar 22, 10:34 AM
 136           
 0
 20 Mar 22, 10:34 AM

ছাত্রলীগ হলো আওয়ামী লীগের একটি এলিট ফোর্স॥ জাহাঙ্গীর কবির নানক

ছাত্রলীগ হলো আওয়ামী লীগের একটি এলিট ফোর্স॥ জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবিল করতে হবে ছাত্রলীগকে। নির্বাচনের আর মাত্র পৌনে ২ বছর বাকি আছে। সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃঙ্খল হতে হবে। সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন