News71.com
 Bangladesh
 20 Mar 22, 11:53 AM
 157           
 0
 20 Mar 22, 11:53 AM

সাংবাদিকদের পেশাদারত্ব রপ্ত করতে হবে॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পেশাদারত্ব রপ্ত করতে হবে॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রেসকে সরকারের ছাঁয়া সরকার বলা হয়। সাংবাদিকদের পেশাদারত্ব রপ্ত করতে হবে। এ জন্য সাংবাদিকদের অনেক প্রশিক্ষণের প্রয়োজন। সরকার সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সরকারের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে সেসব প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকতার যেসব গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। একজন দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের গৌরবের ৫০ বছর পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন এসব কথা বলেন।

শনিবার (১৯ মার্চ) রাতে মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে মেহেরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, স্মারকগ্রন্থ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফিজুর রহমান রিটন, মেহেরপুরের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন