News71.com
 Bangladesh
 20 Mar 22, 11:55 AM
 153           
 0
 20 Mar 22, 11:55 AM

জাতীয় ঈদগাহে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীনের জানাজা অনুষ্ঠিত॥

জাতীয় ঈদগাহে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীনের জানাজা অনুষ্ঠিত॥

নিউজ ডেস্কঃ জাতীয় ইদগাহ ময়দানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে মরহুমের মরদেহবাহী গাড়ি জাতীয় ঈদগাহ এসে পৌঁছায়। পরে সাড়ে ১০টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত জানাজায় রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের কফিনে বিশেষ সম্মানও জানানো হয়।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সাবেক প্রধান বিচারপতিরা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা,মরহুমের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতারাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। বিচার অঙ্গনে এমন মানুষ হিসেবে আমরা যাদের পেয়েছি, তাদের মধ্যে তিনি অনন্য। যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন, তারা জানেন। এখন থেকে ৫০/১০০ বছর পরেও আমারা তার কাজের সুফল পাবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন