News71.com
 Bangladesh
 20 Mar 22, 07:42 PM
 138           
 0
 20 Mar 22, 07:42 PM

শীতলক্ষ্যায় লঞ্চডুবি॥ চারজনের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি॥ চারজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সবার পরিচয় জানা যায়নি। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ ঘটনায় ২৫-৩০ জন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামের একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। দুর্ঘটনার পর লঞ্চে থাকা জয়নাল ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও অজ্ঞাতপরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, জয়নাল হার্টের রোগী ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার পর সাঁতার কেটে তীরে উঠেছিলেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পরই স্ট্রোক করে মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন