News71.com
 Bangladesh
 20 Mar 22, 07:48 PM
 153           
 0
 20 Mar 22, 07:48 PM

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র-গুলিসহ আটক ২॥  

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র-গুলিসহ আটক ২॥   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র, গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার (২০ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান। আটকরা হলেন- একই উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী হাবিবপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে সিজান (২২)। মেজর শরিফুল আহসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরের দিকে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি মোবাইলফোন, একটি ধারালো অস্ত্র ও নগদ টাকা জব্দ করা হয়। আটকদের নামে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন