News71.com
 Bangladesh
 20 Mar 22, 11:37 PM
 162           
 0
 20 Mar 22, 11:37 PM

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি॥

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারীকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন