News71.com
 Bangladesh
 21 Mar 22, 10:52 AM
 135           
 0
 21 Mar 22, 10:52 AM

লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪॥  

লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪॥   

নিউজ ডেস্কঃ লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ৪ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন। তিনি আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন