News71.com
 Bangladesh
 21 Mar 22, 11:00 AM
 181           
 0
 21 Mar 22, 11:00 AM

র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী মোমেন॥

র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী মোমেন॥

নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে পুনর্বিবেচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধ মোকাবিলায় র‌্যাব গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রশিক্ষণ দিয়েছিল এবং সংস্থাটিকে এফবিআইয়ের সঙ্গে তুলনা করা হয়েছিল। এখন পর্যন্ত, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশের সাফল্যের কৃতিত্ব অনেকাংশে র‌্যাবের ওপর। পররাষ্ট্রমন্ত্রী মোমেন জোর দিয়ে বলেন, যখনই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়, তখনই যথাযথ প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন