News71.com
 Bangladesh
 22 Mar 22, 09:37 PM
 158           
 0
 22 Mar 22, 09:37 PM

আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন বাংলাদেশের॥  

আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন বাংলাদেশের॥   

নিউজ ডেস্কঃ কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এর মাধ্যমে সবকটি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। মঙ্গলবার (২২ মার্চ) জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান স্বাক্ষরকৃত অনুসমর্থনপত্র আইএলও মহাপরিচালক গাই রাইডারের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে জবরদস্তিমূলক শ্রম সংক্রান্ত আইএলও কনভেনশন ১৯৩০ প্রটোকল-২০১৪ অনুসমর্থন করেছে এবং আজ কনভেনশন ১৩৮ অনুসমর্থনের মাধ্যমে সব মৌলিক কনভেনশন এবং এ সংক্রান্ত প্রটোকল অনুসমর্থন করলো। সরকার আইএলও শ্রমমান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ সালে তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আইএলও’র ৫টি মৌলিক কনভেনশনসহ ২৯টি দলিলে অনুসমর্থন করে। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভন কর্ম-পরিবেশ নিশ্চিতে বাবার মতোই কর্মস্পৃহা নিয়ে কাজ করে যাচ্ছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন