News71.com
 Bangladesh
 23 Mar 22, 10:03 AM
 186           
 0
 23 Mar 22, 10:03 AM

জনগনের টাকা হাতানোর দায়ে চেতনা মাল্টিপারপাসের সহ-সভাপতি ও সম্পাদকসহ গ্রেফতার ১০॥

জনগনের টাকা হাতানোর দায়ে চেতনা মাল্টিপারপাসের সহ-সভাপতি ও সম্পাদকসহ গ্রেফতার ১০॥


নিউজ ডেস্কঃ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যাওয়া চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। মঙ্গলবার (২২ মার্চ) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ঢাকার আশুলিয়ায় এলাকায় কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনা মাল্টিপারপাসের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন