News71.com
 Bangladesh
 23 Mar 22, 10:04 AM
 234           
 0
 23 Mar 22, 10:04 AM

কক্সবাজারের উখিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪॥

কক্সবাজারের উখিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং এর ট্রানজিট ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। উখিয়ার শাহাপরীর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রাম ট্রাকটি উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিলো আর সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজারের দিকে আসছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন