News71.com
 Bangladesh
 23 Mar 22, 08:02 PM
 188           
 0
 23 Mar 22, 08:02 PM

প্রবাসীর সাথে অশালীন আচরন করায় কুয়ালালামপুর হাইকমিশনের দুই কর্মচারীকে অব্যাহতি॥

প্রবাসীর সাথে অশালীন আচরন করায় কুয়ালালামপুর হাইকমিশনের দুই কর্মচারীকে অব্যাহতি॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে একজন সেবা প্রত্যাশীর সঙ্গে অধৈর্যশীল আচরণের জন্য দুইজন অস্থায়ী কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত ঘটনার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। মঙ্গলবার (২২ মার্চ) হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, একজন প্রবাসী ভাই হাজারো পাসপোর্টের মধ্য থেকে তার পাসপোর্ট খুঁজে বের করে ডেলিভারি পেতে দেরি হওয়ায় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মচারীর বাবা-মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন।

এতে দূতাবাসের দুজন অস্থায়ী কর্মচারীর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেবা প্রত্যাশীর সঙ্গে অধৈর্যশীল আচরণের জন্য ওই দুজন অস্থায়ী কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ওই ঘটনার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। উক্ত প্রবাসী ভাইয়ের পাসপোর্ট গতকালই ডেলিভারি দেওয়া হয়েছে কিন্তু তিনি প্রচার করা ভিডিওতে সেটা বলেননি। কোনো কোনো মহল বিষয়টিকে ফুলিয়ে ফাপিয়ে প্রকাশ করার চেষ্টায় লিপ্ত আছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি অথচ তার হাতে ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে পরবর্তীতে ছবি তুলে একটি মহল মিডিয়াতে ছেড়েছেন। উক্ত মহলের ক্ষোভের কারণ এবং তাদের উদ্দেশ্য সম্বন্ধে দূতাবাসের ধারণা আছে। তবে এই ঘটনাকে পুঁজি করে যাতে কেউ অপপ্রচারে লিপ্ত হতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন