News71.com
 Bangladesh
 23 Mar 22, 08:02 PM
 175           
 0
 23 Mar 22, 08:02 PM

পানির অপচয় রোধে রিসাইক্লিংয়ের উদ্যোগ প্রয়োজন॥ মন্ত্রী মো. তাজুল ইসলাম

পানির অপচয় রোধে রিসাইক্লিংয়ের উদ্যোগ প্রয়োজন॥ মন্ত্রী মো. তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ অপচয় রোধে গৃহস্থালি এবং সকল শিল্প-কলকারখানায় ব্যবহৃত পানি রিসাইক্লিংয়ের উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। একই সঙ্গে অব্যবহারযোগ্য পানি ব্যবহারযোগ্য করতে বড় বড় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের কথাও জানান মন্ত্রী।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ’তে ‘বিশ্ব পানি দিবস-২০২২’ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের দেশের অনেকে রিসাইক্লিংয়ের কাজ কঠিন বলে উল্লেখ করেন। কিন্তু এটি অসম্ভব নয়। পৃথিবীর বহু দেশ রিসাইক্লিং করে পানি ব্যবহার করছে। আমাদের দেশেও এটি চালুর উদ্যোগ নিতে হবে। এ জন্য দরকার সার্বিক একটি ব্যবস্থাপনা। যে সকল প্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানার ব্যবহৃত পানি রিসাইক্লিংয়ের সক্ষমতা রয়েছে তাদের অবশ্যই করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন