News71.com
 Bangladesh
 24 Mar 22, 06:31 PM
 159           
 0
 24 Mar 22, 06:31 PM

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস॥

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে কোথাও কোথাও। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, মিয়ানমার উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি স্থলভাগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে মায়ানমার ভূখন্ডে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়েছে। আর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায়। এই অবস্থায় কিশোরগঞ্জ অঞ্চলসহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে ঢাকা, কিশোগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় এ সময় দক্ষিণ-পশ্চিম দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন