News71.com
 Bangladesh
 24 Mar 22, 06:32 PM
 182           
 0
 24 Mar 22, 06:32 PM

মেহেরপুরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা॥ নিহত ২

মেহেরপুরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা॥ নিহত ২

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে ট্রাকচালক শাহাদত হোসেন (৪৫) ও হেলপার একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)। স্থানীয়রা জানান, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাকার বিয়ারিং ভেঙে বিকল হয়ে বুধবার (২৩ মার্চ) রাত থেকেই রাস্তার পাশে পড়ে ছিল। সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার দিক থেকে বেপরোয়াভাবে আসা ভাই ভাই মোটর্সের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৩৭৫২) বিকল ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক ও হেলপার। ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে তাদের ধারণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন