News71.com
 Bangladesh
 25 Mar 22, 07:27 PM
 182           
 0
 25 Mar 22, 07:27 PM

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু॥  

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে সোলায়মান শেখ (৪০) নামে এক মৌয়াল নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সোলায়মান (৪০) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামের আনসার শেখের ছেলে।

বনবিভাগ জানায়, ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে ৫ জনের একটি দলের সঙ্গে সুন্দরবনে প্রবেশ করেন সোলায়মান। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোয়ালামান নামের একজন বাঘের আক্রমণে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনার প্রচেষ্টা চলছে। সরকারি নিয়ম অনুযায়ী তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার পরিবার সরকার থেকে সহযোগিতা পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন