News71.com
 Bangladesh
 26 Mar 22, 06:52 PM
 159           
 0
 26 Mar 22, 06:52 PM

অচিরেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব॥ স্পিকার

অচিরেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব॥ স্পিকার

নিউজ ডেস্কঃ অচিরেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷ শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ২৫ মার্চ ১৯৭১ প্রতিরোধের প্রথম ব্যারিকেড উদযাপন কমিটি আয়োজিত ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর সেদিনের আক্রমণ পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, নিরস্ত্র ও ঘুমন্ত জাতির ওপর আক্রমণ অবশ্যই গণহত্যা। অচিরেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে। এ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে ০১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন