News71.com
 Bangladesh
 26 Mar 22, 06:52 PM
 180           
 0
 26 Mar 22, 06:52 PM

৫ দিনের সফরে আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি॥

৫ দিনের সফরে আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি॥

নিউজ ডেস্কঃ আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন। শুক্রবার (২৫ মার্চ) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে জেলা প্রশাসকের কার্যালয়কে রাষ্ট্রপতির এ সফরসূচি জানানো হয়েছে।

সফরসূচি থেকে জানা যায়, ২৭ মার্চ বিকেল সোয়া ৩টার দিকে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনে পৌঁছানোর পর বিকেল সোয়া ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন