News71.com
 Bangladesh
 26 Mar 22, 06:53 PM
 146           
 0
 26 Mar 22, 06:53 PM

স্বাধীনতার অর্ধ শতাব্দীতেও অন্ধকার দূর হয়নি॥ বিএনপি মহাসচিব

স্বাধীনতার অর্ধ শতাব্দীতেও অন্ধকার দূর হয়নি॥ বিএনপি মহাসচিব

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও জাতীয় জীবন থেকে অন্ধকার দূর হয়নি। চারদিকে এক দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে।’ শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে।ফ্যাসিবাদের চরম উত্থানে দেশবাসী ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও জাতীয় জীবন থেকে দূর হয়নি অন্ধকার। চারদিকে এক দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এ মুহূর্ত গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।’


মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের এক গৌরবোজ্জ্বল মহিমান্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ বছরও আমরা মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করছি। সূবর্ণজয়ন্তীর এই ক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন