News71.com
 Bangladesh
 26 Mar 22, 07:40 PM
 171           
 0
 26 Mar 22, 07:40 PM

বিএনপির স্বাধীনতা দিবসের র্যালীতে হাজারো নেতাকর্মী॥

বিএনপির স্বাধীনতা দিবসের র্যালীতে হাজারো নেতাকর্মী॥

নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আয়োজিত র‌্যালিতে দলের হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটার মধ্যেই হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের রাস্তায় জড়ো হয়।

এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে সজ্জিত নেতাকর্মীরা বিভিন্ন দেশাত্মবোধক গান বাজায়। একদিকে দৈনিক বাংলা মোড় আরামবাগ হয়ে নয়াপল্টন কার্যালয় অন্যদিকে নয়াপল্টন কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি, কাকরাইল মোড় ও আশপাশের রাস্তায় নেতাকর্মীদের দেখা যায়। এ সময় এ এলাকার রাস্তায় গণপরিবহন বন্ধ হয়ে যায়। বিএনপি নেতাদের দাবি বর্তমান সরকারকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারই ফলশ্রুতি আজকের এ জনস্রোত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন