
নিউজ ডেস্কঃ পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কার্যক্রমের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম।
আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় আগামী নির্বাচন বিষয়ে চিন্তা করি; কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন। তার নির্দেশে ও তারই সুযোগ্য সন্তান আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছি। রোববার (২৭ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।