News71.com
 Bangladesh
 28 Mar 22, 10:53 AM
 183           
 0
 28 Mar 22, 10:53 AM

আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়॥ বিএনপি মহাসচিব

আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়॥ বিএনপি মহাসচিব

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের অন্দোলন শুরু করতে হবে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করেছে তারা। অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইতিহাস বিকৃতি করেছে। তারা মানুষের মন থেকে জিয়ার নাম মুছে ফেলতে চায়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইতিহাসের সত্য কথা বললে আওয়ামী লীগের গা জ্বলে। তাই আমাদের কালুরঘাট যেতে দেয়নি তারা। আমাদের আওয়ামী লীগের লোকজন ভয় পায়। তাই আওয়ামী লীগের প্রশাসন আমাদের কালুরঘাট যেতে দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন