News71.com
 Bangladesh
 31 Mar 22, 10:35 AM
 134           
 0
 31 Mar 22, 10:35 AM

যুদ্ধ পরিস্থিতি ভালো হলে এলএনজির দাম কমবে॥ অর্থমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতি ভালো হলে এলএনজির দাম কমবে॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ভালো হলে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৩০ মার্চ) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এলএনজির দাম বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৫ ডলার, আগে ছিলে ৩৬.৭০ ডলার। আজকে তো ভালো সংবাদ আছে, যুদ্ধ হয়তো থেমে যেতে পারে। হয়তো দাম কমবে। যুদ্ধ পরিস্থিতি ভালো হলে দাম কমবে।

মরক্কো থেকে সার আমদানির বিষয়ে তিনি বলেন, মরক্কো থেকেও আমরা সার আনি। যারাই দিতে চায় আনি। আমাদের লিস্টেড কোম্পানি আছে, শর্ট লিস্টেড কোম্পনিগুলো থেকেই আমরা ক্রয় করে থাকি। শ্রীলঙ্কা আরও ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যে ঋণ দিয়েছি, সেটা সম্পর্কে আমি জানি। কিন্তু নতুন করে আরও চেয়েছে কিনা, সেটা আমার কাছে আসেনি। যখন এ ধরনের প্রস্তাবের কথা জানব তখন অবশ্যই আপনাদের জানাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন