News71.com
 Bangladesh
 31 Mar 22, 10:35 AM
 147           
 0
 31 Mar 22, 10:35 AM

বাইকে গাড়ির ধাক্কা॥ দিনাজপুরের ছাত্রলীগনেতাসহ ৩ যুবকের মৃত্যু

বাইকে গাড়ির ধাক্কা॥ দিনাজপুরের ছাত্রলীগনেতাসহ ৩ যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ নেতাসহ তিন তরুণ। বুধবার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলার আলমনগর বাজারের সামনে নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কিবরিয়া ইসলাম (৩০), উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২) ও উপজেলার কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে কিবরিয়া, রিমন ও সাব্বির নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন