
নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচি পূনঃনির্ধারণ করা হয়েছে। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে। আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
তবে, আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে। হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫মিনিট পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫মিনিট থেকে সাড়ে তিনটা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।